× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ফখরুলের অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এদিন ঠিক করেন।

ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, আজ  মামলাটিতে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটি আপিল বিভাগে লিভ টু আপিল শুনানির অপেক্ষায় থাকায় আসামিদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৮ আগস্ট দিন ধার্য করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটায় ।

ওই ঘটনায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৬ নেতা-কর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাঈল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ২৫ মে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক নূরুল আমীন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 


এ ক্যটাগরির আরো খবর..