× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

ফখরুলসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নেন।আদালত বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সপু, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩ জন বিস্ফোরক আইনের মামলায় জামিনে রয়েছেন।

আদালতের সরকারপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, আজ আদালতে মির্জা ফখরুল হাজিরা দিয়েছেন। এ ছাড়া পলাতক আসামি ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে  মির্জা ফখরুল ইসলামসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..