× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

নোয়াখালী প্রতিনিধি

প্রেমের ফাঁদ পেতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণা

ACP
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০২২
প্রেমের ফাঁদ পেতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণা

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের ফাঁদ পেতে এক কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মো.জুয়েল (২২) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সর্দার বাড়ির মোহাম্মদ হোরন মিয়ার ছেলে এবং সে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরায় অবস্থিত আপন আর্থ সামাজিক উন্নয়ন সংস্থাতে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত আছে।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিন রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী এইচএসসি পড়ুয়া কলেজ ছাত্রী রাহেলা (ছদ্মনাম) (১৮) ও আসামির ছোট বোন শাহিনুর একই ক্লাসে পড়াশোনা করে। পড়াশোনার সুবাদে আসামির বোন ভিকটিমের বাড়িতে প্রায় সময় আসা-যাওয়া করত। শাহিনুরের মাধ্যমে ভিকটিমের সাথে আসামির পরিচয় হয়। একপর্যায়ে ওই কলেজ ছাত্রীর সাথে ভূয়া প্রেমের সম্পর্ক স্থাপন করে তার অশ্লীল ভিডিও ধারণ করে জুয়েল। এরপর ভিকটিমকে তার সাথে দৈহিক সম্পর্ক চালিয়ে না গেলে ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় । গত দুই বছর যাবত এ সম্পর্ক চলছিল। লজ্জায় নিরূপায় হয়ে ভিকটিম আত্নহত্যার চেষ্টা করেছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যদিকে জুয়েল গ্রেফতার এড়াতে তার কর্মস্থলের ঠিকানা গোপন রেখে বিভিন্ন স্থানে রাত্রী যাপন করত। সে একজন অভ্যাসগত যৌন অপরাধী। পর্নোগ্রাফিক প্রতারণার আলামত হিসাবে গ্রেফতারকৃত আসামির থেকে এশটি মোবাইল সেট এবং উক্ত সেটের মধ্যে সুরক্ষিত কিছু অশ্লীল ভিডিও, উক্ত অশ্লীল ভিডিও সম্মলিত ১ টি মেমোরী কার্ড ও কথোপকথন সম্মলিত ২ টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল এক্ট এ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..