× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে অপহরণ

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জে চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে খালার বাড়ি থেকে ফেরার পথে অপহরণ করে নেওয়ার অভিযোগ উঠেছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাহিত এক বখাটে ছেলে ছাত্রীকে অপহরণ করে নেয় বলে ছাত্রীর পিতা কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আজ সোমবার ছাত্রীর পিতা আদমপুর ইউনিযনের উজ্জল মিয়া (২৫), রিয়াছত মিয়া (৬০) ও নেওয়া বেগম (৪০)-কে আসামি করে কমলগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

অপহৃত ছাত্রীর বাবা হাসমত মিয়ার অভিযোগ সূত্রে জানা যায়, তানিয়া নাসরিন পলি(১৪) আলীনগর ইউনিয়নের চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী। তাদের বাড়ি একই ইউনিয়নের যুগিবিল গ্রামে। এ গ্রামের মৃত মুলফত মিয়ার বিবাহিত বখাটে ছেলে উজ্জল মিয়া বিদ্যালয়ে আসা যাওয়ার পথে তানিয়াকে উত্যক্ত করতো।

এক পর্যায়ে সে তানিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। এতে তানিয়ার পরিবার রাজি হয়নি। ঈদের পরে তানিয়া ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামে খালু রাসেল মিয়ার বাড়িতে বেড়াতে যায়। ১৭ সেপ্টেম্বর বিকালে খালুর বাড়ি থেকে ফেরার পথে এলাকার বখাটে উজ্জল মিয়ার ও সঙ্গীরা পথরোধ করে ছাত্রী তানিয়াকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়।

এ ঘটনা জানতে পেরে তার বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বখাটে উজ্জল মিয়ার পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন। এতে কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে সোমবার সকালে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন মেয়ের বাবা হাসমত মিয়া।

হাসমত মিয়া বলেন, একই গ্রামের ছেলে হলেও উজ্জল খুবই খারাপ প্রকৃতির। সে এর আগে আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামে একটি বিয়ে করেছে। তারপর তার মেয়েকে নানাভাবে উত্যক্ত করে অবশেষে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার সাথে জড়িত উজ্জল মিয়া ও এজাহারভুক্ত আসামিরা পলাতক থাকায় মোবাইলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

সোমবার বিকালে কমলগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-সহকারী পরিদর্শক শহিদুল ইসলাম অভিযোগ গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..