× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

গৌরনদী প্রতিনিধি

প্রেমিকের হাতধরে পালালো প্রেমিকা ॥ মা-চাচা আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
বিয়ের প্রলোভনে ধর্ষণ

বরিশালের গৌরনদীতে পরিক্ষার শেষদিন প্রেমিকের হাতধরে পালিয়েছে এসএসসি পরিক্ষার্থী প্রেমিকা। ঘটনাটি উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের।

মঙ্গলবার সকালে ওই গ্রামের মৃত আবুল হাসান কবিরাজের ছেলে হালিম কবিরাজ বলেন, গত তিন বছর আগে তার (হালিম) ছোট ভাই আমিনুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই বংশের প্রবাসী আব্দুল হক কবিরাজের মেয়ের (১৭) সাথে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর পারিবারিক ভাবে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হই। ওই প্রেমের সূত্রধরে শনিবার এসএসসি পরিক্ষার শেষ দিন আমার ভাই ও তার প্রেমিকা পালিয়ে যায়।

এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেন আমার ভাইয়ের প্রেমিকার পরিবার। সোমবার সকালে বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের জন্য চেষ্টার মধ্যেই নাটকীয় ভাবে গৌরনদী মডেল থানার এসআই শাহজাহানের নেতৃত্বে আমার বৃদ্ধা মা ও অসুস্থ চাচাকে আটক করে পুলিশ।

অভিযোগ করে তিনি (হালিম) বলেন, ভুল করলে আমার ভাই করেছে, কিন্তু আমার মা তো কোন দোষ করেনি। অথচ তাকেও আটক করে আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে জানতে পালিয়ে যাওয়া ওই পরিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটকের সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..