× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রীতি মুগ্ধ ঐশ্বরিয়ার সৌন্দর্যে

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: অভিনেত্রী প্রীতি জিনতা মুগ্ধ ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্যে। এ অভিনেত্রীকে নিজের ‘গার্ল ক্রাশ’ বলে জানিয়েছেন তিনি।

বয়স ৪০ এর কোটায়। কিন্তু এখনো ঐশ্বরিয়ার রূপ ভক্তদের মনে শিহরণ জাগায়। ব্যতিক্রম নন প্রীতিও।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার টিজার। এতে এ অভিনেত্রীকে দেখেই মুগ্ধ হয়েছেন প্রীতি জিনতা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে এ কথা জানিয়েছেন তিনি।

অভিষেক বচ্চনকে উদ্দেশ্য করে টুইটে প্রীতি লিখেছেন, “গণেশ চতুর্থীর শুভেচ্ছা নিও। আমি অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রোমোটি বার বার  দেখছি। আমার মনে হয় অ্যাশের ওপর আমার ‘গার্ল ক্রাশ’ হয়েছে।”

প্রীতির সঙ্গে ঝুম বারাবার ঝুম এবং কাভি আলবিদা না কেহনা সিনেমায় অভিনয় করেছেন অভিষেক। তাই সহ-অভিনেত্রীর সঙ্গে মজা করতে মোটেও ভুল করেননি এ অভিনেতা। প্রীতিকে উদ্দেশ্য করে এক টুইটে তিনি লিখেছেন, ‘প্রীতি ওর থেকে দূরে থাকো। সে আমার।’

অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি পরিচালনা করছেন করণ জোহর। এতে ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খান প্রমুখ। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। একই দিনে মুক্তি পাবে অজয় দেবগনের শিবে সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..