× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

প্রিয়াঙ্কা ‘ব্রেকথ্রু স্টাইল স্টার’

admin
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া অভিনয়ের পাশাপাশি হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এতদিন শোভাবর্ধন করে আসছিলেন ।

এবার যুক্তরাষ্ট্রের ‘ব্রেকথ্রু স্টাইল স্টার’ অ্যাওয়ার্ড পাচ্ছেন এ অভিনেত্রী। ফ্যাশন ম্যাগাজিন ‘ইনস্টাইল’র দ্বিতীয় বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী অক্টোবরে এ অ্যাওযার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অ্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে লাল রঙের পোশাক পরে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা। এবার হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে একই মঞ্চে পুরস্কার গ্রহণ করবেন তিনি। কিডম্যান অনুষ্ঠানে ‘স্টাইল আইকন’ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। অভিনেত্রী এবং সমাজকর্মী শাইলেন উডলি এবং ডিজাইনার টম ফোর্ডকেও অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে।

খুব শিগগিরই শুরু হবে প্রিয়াঙ্কা অভিনীত কোয়ান্টিকো টিভি সিরিজের দ্বিতীয় মৌসুমের সম্প্রচার। এছাড়া বর্তমানে তার পাঞ্জাবী সিনেমার প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত এ অভিনেত্রী।


এ ক্যটাগরির আরো খবর..