× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

admin
হালনাগাদ: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ   এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে; যা ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন-আজ (বুধবার) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন-অন্যবার সকাল ১১টা থেকে এই পরীক্ষা শুরু হলেও এবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার সময় আগের মতো আড়াই ঘণ্টাই থাকছে। এছাড়া পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..