× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রশ্নপত্রে পর্নোতারকার নাম ছাপা; তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রে দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্নোতারকার নাম ছাপার বিষয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বিষয়টি অনাকাক্সিক্ষত। সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং দায়ী ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেবে।

মন্ত্রী আজ সকালে রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন প্রমুখ।

এবারের এ নিবন্ধন পরীক্ষায় সারা দেশের ২০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন। এর মধ্যে কলেজ পর্যায়ে ৩ লাখ ২১ হাজার ১৮৬ জন এবং নি¤œ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৮২ হাজার ২২৫ জন। স্কুল পর্যায়ে (এবতেদায়ি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে) ৫৬ হাজার ৬২২ জন। ১৪তম নিবন্ধন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ২৩ হাজার ৫৫৪ জন।


এ ক্যটাগরির আরো খবর..