× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

প্রযুক্তির ছোয়ায় বদলে যাচ্ছে রংপুরের কৃষি চিত্র

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :

তথ্য প্রযুক্তিনির্ভর হচ্ছে রংপুরের কৃষিজিবীরা প্রযুক্তি এখন বদলে দিচ্ছে রংপুর বিভাগের কৃষি চিত্র। বিজ্ঞানের প্রসার আর উন্নত প্রযুক্তির সহজলভ্যতার কারণে গ্রামীন কৃষির শ্রম ও উন্নতির পরিবর্তন এখন ভাবীয়ে তোলার মতো। কৃষকের ঘরে গোলা ভরা ধান উঠেছে ঠিকই কিন্তু খরচ বাড়লেও নেই আগের সেই চিরচেনা দৃশ্য। গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু গ্রাম বাংলার ঐতিহ্য বর্ণিত চমৎকার একটি প্রবাদ।

সেসময় গোলায় ধান ভরাতে দরকার হতো গোলায় ভরা গরু। আর গোবরের উচ্ছৃষ্ট ব্যবহার হতো জৈব সার হিসেবে। শুধু কি তাই ধান কাটার পর তা মাড়াই করা হতো গরু দিয়ে। কাক ডাকা ভোরে শুরু হয়ে শেষ হতো সন্ধ্যবেলার পাখির কিচিরমিচির শব্দে। আবার মাড়াই করা ধান কূলোয় সাহায্যে বাতাস দিয়ে করা হতো পরিষ্কার। কৃষাণীরা সেই ধান সিদ্ধ উনুনে। পরে রোদ্রে শুকিয়ে চাল তৈরির জন্য পার দেয়া হতো ঢেকিতে। কৃষকের সাথে কথা বলে জানা গেছে, আগে জমিতে সেচ দেয়ার জন্য ব্যবহার করা হতো কাঠের তৈরি দ্রোণি। হাতে ছিটিয়ে ব্যবহার করা হতো সার ও কীটনাশক। আগাছা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হতো নিড়ানি।

কিছু দিন সময় আগেও ছিল আবহমান গ্রাম বাংলার কৃষির সনাতন চিত্র। বর্তমানে উন্নত তথ্য ও প্রযুক্তির ছোয়ায় রংপুর বিভাগের কৃষিতে এসেছে ব্যাপক পরিবর্তন। সব কিছুই করা যায় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে। ইতিমধ্যে বলদের হালের স্থান দখল করে নিয়েছে আধুনিক বিজ্ঞানের লাঙ্গল ট্রাক্টর ও পাওয়ার টিলার। তাদের জমিতে সেচ দেয়ার জন্য আবিষ্কার হয়েছে ইঞ্জিন চালিত স্যালো মেশিন ও বৈদ্যুতিক পাম্প। আধুনিক বিজ্ঞানের ব্যবহারে আরো আবিষ্কার হয়েছে, ড্রাম সিডার, (বীজ বপন যন্ত্র), থেসার (পা চালিত মাড়াই যন্ত্র), গ্রেডিং মেশিন, গুটি ইউরিয়া সারসহ আরো অনেক যন্ত্রপাতি।

রংপুর বিভাগের সব জেলায় এখন এসব যন্ত্রের ব্যবহার প্রচলিত। কৃষির আধুনিকায়নের হন্য কমাইন্ড হারভোস্ট নামে আরেকটি যন্ত্র যা আরও সহজ করে দিয়েছে কৃষকের কাজকে। এ বিশেষ যন্ত্রটি রংপুর অঞ্চলের কয়েকজন কৃষকের হাতে পৌছে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রংপুর সদর উপজেলার কৃষক মোতালেব জানান, আধুনিক যন্ত্রপাতি কৃষির কাজের গতি বাড়িয়ে দিয়ে। আসলে আমরা আধুনিক বিজ্ঞানের কাছে হেরে গেছি। আরেক কৃষক রহমত আলী বলেন, এক যুগ আগেও কৃষিতে পিছিয়েছিল রংপুরের কৃষকরা। সব কৃষকেই সনাতন পদ্ধতির ওপর নির্ভর করে উৎপাদন করতো কৃষি সামগ্রী। তবে আধুনিক যন্ত্রপাতি কৃষকের কাজ সহজ করেছে। তিনি আরো জানান, আগে সবকিছু করা হতো কায়িম শ্রমে। এখন যন্ত্রপাতির ব্যবহারে সকল কাজ দ্রুত হচ্ছে। সর্বোপরি বিশিষ্টজনের দাবি, সরকারি ও বেসরকারি ভাবে উদ্যেগ নিয়ে কামাইন্ড হারভেস্টার যন্ত্রটি রংপুর অঞ্চলে আনা হোক। তাহলে দ্রুত পালটে যাবে রংপুরের কৃষির চিত্র।


এ ক্যটাগরির আরো খবর..