বিশেষ প্রতিবেদকঃ প্রবৃদ্ধির হার সাড়ে ছয় থেকে ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে। বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মনে করছে বিশ্বব্যাংক। দুপুরে বাংলাদেশের উন্নয়নের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন আবাসিক প্রতিনিধি চিমিআও ফান।
এ সময়ে সরকারের প্রাক্কলিত জিডিপি ৭ দশমিক ছয় পাঁচ শতাংশ নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, তারল্য সংকট মোকাবেলায় নেয়া বেশকিছু সিদ্ধান্তের কারণে মুদ্রানীতি সম্প্রসারণমূলক অবস্থায় চলে গেছে।
এছাড়া, সঞ্চয়পত্রের উচ্চ সুদ ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরিসহ সরকারের ব্যয় বাড়াচ্ছে বলেও জানান তিনি। পাশপাশি সরকারের নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং খাতের দুর্বলতা ও বহির্বিশ্বের সংকোচনমূলক বাণিজ্যনীতি, দেশের অর্থনীতির জন্য ঝুঁকি বলে মনে করছে বিশ্বব্যাংক।