× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

বরিশাল প্রতিনিধি

প্রবাসে যাওয়া হলোনা রাজীবের

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
প্রবাসে যাওয়া হলোনা রাজীবের

তিন মাস আগে ব্রæনাই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদীর যুবক রাজীব হোসেন (৩২)। নয়দিন পর (১৮ নভেম্বর) ব্রæনাই পাড়ি জমানোর কথা ছিলো তার। তবে প্রবাসে যেতে না পারলেও বিদ্যুৎস্পর্শে নিহত হয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। নিহত রাজীব উপজেলার আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকালে শখের বসে মাছ ধরার জন্য মোটর দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজন তাকে নিয়ে গেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..