× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

প্রবাসী প্রকৌশলীদের উদ্যোগে দেশ সমৃদ্ধ হবে: প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলাদেশের যেসব মেধাবী প্রকৌশলী প্রবাসে আছেন তারা দেশকে আরও সমৃদ্ধশালী করে গড়ে তোলার যে চিন্তা করছেন, তাকে স্বাগত জানাই। প্রবাসীদের উদ্যোগ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছি তার সহায়ক হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হেটেলে প্রবাসে বসবাসরত প্রকৌশলীদের দুই দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা যেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছি তা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু ৭৫-এর ঘাতকরা নিজ স্বার্থে বঙ্গবন্ধুকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে শুধু আমাদের স্বজনহারা করেনি, এ দেশের মানুষের ভবিষ্যতকেও পিছিয়ে দিয়েছে।

তিনি বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে যখন বাংলাদেশ পা দিয়েছিলাম তখনই চিন্তা করেছি বাবার স্বপ্নকে পূরণ করতে হবে। এই লক্ষ্য নিয়ে আজ দেশ পরিচালনা করছি। দেশের উন্নয়নে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন, আপনারা এই মাটির সন্তান। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা নিজেদের মেধা-শ্রম দিয়ে অবদান রেখেছেন। আজ বাংলাদেশে আপনারা মেধা ও শ্রম নিয়োগ করতে চাচ্ছেন। আমি বলব আপনার নিজ নিজ এলাকা ও গ্রামে বিনিয়োগ করেন। যদি আপনারা চান তাহলে আমরা যে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলছি সেখানে বিনিয়োগ করতে পারেন। আপনারা এখানে বিনিয়োগ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করুন।

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ। আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কনভেনশনের আহ্বায়ক আজাদুল হক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..