× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা 

প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে সরগরম আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন গুলো

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

জুনেল আহমদ আরিফ, দক্ষিণ সুরমা সিলেট প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন গুলো।

আগামী ২১ জানুয়ারি বৃহস্পতিবার সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা
ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দক্ষিণ  সুরমা ডিগ্রি কলেজ থেকে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কদমতলী শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান।

এ সময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে ছাত্রলীগ নেতাকর্মীকে দিনরাত কাজ করতে হবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন- মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ আলী আশরাফ সুহেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন, মুসা, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াছি দিনার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল, সাবেক দপ্তর সম্পাদক তারভীর কবির চৌধুরী সুমন, সাবেক সাহিত্য সম্পাদক আমির হোসেন, সাবেক বিভাগীয় উপ- সম্পাদক শহীদ মো. আকিব অপু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..