× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

উত্তম কুমার পাল হিমেল:নবীগঞ্জ(হবিগঞ্জ)

প্রধানমন্ত্রীর শিক্ষাবৃত্তি ও বাই-সাইকেল পেলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীরা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
nobigonj

মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় পুরনো ক্ষুদ্র –নৃ গোষ্ঠী আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহওনেয়াজ মিলাদ গাজী।  এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ক্ষুদ্র –নৃ গোষ্ঠী আদিবাসী ছেলে মেয়েরা যাহাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সে জন্য শিক্ষা বৃত্তি চালু করেছেন। আদিবাসী সন্তানরা যেন সহজে স্কুল কলেজে যেতে পারে সেজন্য বাই সাইকেল প্রদান করেছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সকলের উচিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আবারো শেখ হাসিনা সরকার গঠন করার লক্ষ্যে নৌকায় ভোট প্রদান করা।
গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবীগঞ্জের ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই- সাইকেল প্রদান অনুষ্টানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা পরিষদের হল রোমে নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ থানার ওসি অপারেশন আব্দুল কাইয়ূম নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,আওয়ামী লীগ নেতা দীপন দাস । অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১০ টি বসতঘর ও ৬৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..