× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী

ডেস্ক

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার আপনার রাশিফলঃ  চন্দ্র নিজের উচ্চ রাশি বৃষে প্রবেশ করবে। এখানে চন্দ্রের সঙ্গে মঙ্গলের মিলন হবে। যার ফলে মহালক্ষ্মী ধন যোগ তৈরি হয়েছে। অন্য দিকে বুধ কুম্ভ রাশিতে এসে সূর্য ও শনির সঙ্গে মিলবে। বুধ ও শুক্রের যুতির ফলে তৈরি হবে বুধাদিত্য যোগ। অতএব একই দিনে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে, যা সমস্ত রাশির জাতকদের প্রভাবিত করবে।

মেষ রাশিফল (Aries Horoscope): ​মেষ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। কোনও বিশেষ চুক্তি চূড়ান্ত হতে পারে। বাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামতিতে অর্থ ব্যয় হতে পারে। প্রেম জীবনে কোনও কারণে অবসাদ দেখা দিতে পারে। রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়বেন এই রাশির জাতক। সরকারের তরফে কোনও বিশেষ সম্মান পেতে পারেন। সামাজিক কাজের ফলে সম্মান বাড়বে। সন্ধ্যা নাগাদ কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৩৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিবকে আটা, ঘি, চিনির তৈরি জিনিস খাওয়ান।

বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন। আইন-আদালতের মামলায় স্বস্তি পাবেন এই রাশির জাতকরা। অফিসে অনুকূল পরিবেশ থাকবে, এর ফলে স্বস্তি পাবেন। পরিবারে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় ইতিবাচক ফলাফল পাবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং মনে আনন্দ থাকবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

মিথুন রাশিফল (Gemini Horoscope): ​মিথুন রাশির জাতকরা কর্মক্ষেত্রে একাধিক পরিকল্পনায় মনোনিবেশ করবেন। এ ক্ষেত্রে আধিকারিকদের সাহায্য পাবেন। বিদেশ সংক্রান্ত কাজ করার সুযোগ পেতে পারেন। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন, তা ন-হলে লোকসান হতে পারে। পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার সহযোগিতা ও পথপ্রদর্শন জরুরি। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। সৃজনশীল কাজ করার সুযোগ পাবেন। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। প্রদোষ কালে চালে কালো তিল মিশিয়ে দান করুন।

কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকরা বহুদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকা কাজ আজ পূর্ণ করতে পারেন। পরিবারে কোনও জমি-সম্পত্তির মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। জীবনসঙ্গীর পরামর্শে লাভান্বিত হবেন। বিবাহযোগ্য জাতকরা সুসংবাদ পাবেন। সন্ধ্যা নাগাদ পরিজনদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। চাকরিজীবী জাতকদের অফিসে ইতিবাচক পরিবেশ থাকবে। সহকর্মীরা আপনাকে পূর্ণ রূপে সহযোগিতা করবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিনে কাজের কারণে অত্যন্ত ব্যস্ত থাকবেন। চাকরিজীবীরা নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। কোনও বিবাদে জড়াবেন না, তা না-হলে লোকসান সম্ভব। প্রেম জীবনে সুখপূর্ণ অনুভূতি হবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে। কর্মক্ষেত্রে বরিষ্ঠরা কাজে বাধা সৃষ্টি করতে পারে। তবে চতুর বুদ্ধির কারণে প্রথমেই সমস্ত কাজ পূর্ণ করতে পারবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। প্রদোষ কালে শিবলিঙ্গের পুজো করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী। আশপাশের ব্যক্তিদের সঙ্গে ঝগড়া হতে পারে, তাই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাওয়ায় সমস্ত কাজ পূর্ণ হবে। এর ফলে আমদানি বৃদ্ধি হবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে সমস্যার মুখে পড়তে পারেন। কাজের দৌড়ঝাপের মধ্যে নিজের স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না। পরিবারে শুভ অনুষ্ঠানের আলোচনা সম্ভব। এর ফলে মনে আনন্দ থাকবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। তুলসীকে নিয়মিত জল নিবেদন করুন ও ঘিয়ের প্রদীপ জ্বালান।

তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির দৈনিক ব্যবসায়ীরা আয়ের নতুন উৎস পাবেন। জমি-সংক্রান্ত মামলায় সমস্যা সম্ভব। তবে বাবার পথ প্রদর্শনে এতে সাফল্য পেতে পারেন। পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে বিবাদ উৎপন্ন হতে পারে। পড়ুয়ারা গুরুজনদের আশীর্বাদ পাবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে। অফিসে আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন। তাঁদের সহযোগিতায় কাজের সঙ্গে যুক্ত সমস্ত বিবাদের সমাধান হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৯৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে। সোমবারের উপবাস ও প্রদোষ কালে পুজো করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা সন্তানের তরফে সুসংবাদ পাবেন। পারিবারিক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি ও স্থায়ীত্ব উপভোগ করবেন। চাকরি ও ব্যবসায় নতুননত্ব আনার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। এর ফলে ভবিষ্যতে লাভান্বিত হবেন। লগ্নির জন্য সময় ভালো। এর ফলে কাজে প্রাণের সঞ্চার হবে এবং আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। রাতে জল ভরতি পাত্র মাথার কাছে রেখে ঘুমান। সকালে সেই জল অশ্বত্থ গাছে নিবেদন করে দিন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল লাভ করবেন। ব্যবসায় ঝুঁকি নিলে বড়সড় লাভ হতে পারে। ছাত্রদের সাফল্য লাভের জন্য পরিশ্রম করতে হবে। বন্ধুদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। আর্থিক পরিস্থিতি দুর্বল, তাই লগ্নি এড়িয়ে যান। কোনও নিকটাত্মীয়কে সাহায্য করার জন্য টাকার ব্যবস্থা করতে হতে পারে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। শিবসলিঙ্গে লাল ও হলুদ রঙের চন্দন নিবেদন করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির যে জাতকরা ও অংশীদারীর ব্যবসার সঙ্গে জড়িত তাঁরা লাভান্বিত হবেন। আজ পারিবারিক কাজ পূর্ণ করার সুযোগ পাবেন। সন্তানের ভবিষ্যতের সঙ্গে জড়িত কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন। পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। এক সঙ্গে একাধিক কাজ হাতে নেওয়ায় চিন্তা বাড়তে পারে। আয়ের নতুন উৎস বিকশিত করার জন্য যে চেষ্টা করবেন, তা সফল হবে। রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা লাভ করবেন। কোনও সরকারি কাজ করার আগে নিয়ম-কানুনের বিষয়টি মাথায় রাখুন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সোমবারের উপবাস করুন ও শিব চালিসা পাঠ করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের ব্যবসা সমস্যায় থাকলে, আজ তা থেকে মুক্তি পেতে পারেন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। এর ফলে মনে আনন্দের সঞ্চার হবে। ব্যবসার জন্য দিন ভালো। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। তা না-হলে লোকসান সম্ভব। খাওয়া-দাওয়ায় কোনও গাফিলতি করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের প্রয়োজনীয়তা পূরণ করুন। প্রেম জীবনে নতুন উৎসাহের সঞ্চার হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সোমবার উপবাস করুন ও প্রদোষকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা ব্যবসায় যে ঝুঁকি নেবেন, তা আপনার জন্য লাভজনক হবে। রোজগারের সঙ্গে জড়িত সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়িক যাত্রা সুখ প্রদান করবে। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পেতে পারেন। সন্তান সংক্রান্ত শুভ সূচনার ফলে মনে আনন্দ থাকবে। ধর্মীয় কাজ করবেন। অসহায় ব্যক্তির সাহায্য করলে আজকের দিনটি শুভ থাকবে। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে হাসি-ঠাট্টা ও আনন্দে সন্ধ্যা কাটাবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ব্রহ্ম মুহূর্তে শিব চালিসা ও শিবাষ্টক পাঠ করুন।


এ ক্যটাগরির আরো খবর..