× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৃষি, বাণিজ্য, শ্রম আইন, শিক্ষা ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। কৃষি উপদেষ্টা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রযুক্তিগত সহযোগিতার আহ্বান জানান।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষিপণ্য রফতানিতে কোল্ড চেইন ও রেফ্রিজারেটেড পরিবহন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতার আগ্রহ দেখান। পাশাপাশি মার্কিন পণ্য খালাসে বন্দরের জটিলতা দূর করার তাগিদ দেন তিনি।

বৈঠকে জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম বিল, ২০২৬’ পাসের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। অন্যদিকে, রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধানে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান নজরুল ইসলাম খান।


এ ক্যটাগরির আরো খবর..