× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ACP
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী-দমদমা সড়কের প্রায় এক কিলোমিটার অংশ নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ধসে পড়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের ধস এবং নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর আজ প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ধসে পড়া সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, কারিগরি মান এবং ধসের সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

একইসঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, এলজিইডি গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নানসহ স্থানীয় প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা এবং প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পরিদর্শনের ফলে সড়ক ধসের প্রকৃত কারণ উদঘাটিত হবে, দায়ীদের

বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের নিম্নমানের নির্মাণকাজ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..