× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৪/০৩/১৬) ঃ
প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় মেহেরপুর শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ আতাউর রহমানের বিরুদ্ধে মেহেরপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর তার বিচার দাবি করেছেন জেলা ছাত্রলীগ।
গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই কর্মসূচী পালন করে।

এ দিন মেহেরপুর সরকারী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর কোর্ট সড়কস্থ মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয় ঘেরাও করে।

বিক্ষোভ শেষে এক সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা ছাত্র লীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ সাধারন সম্পাদক রাশেদূল ইসলাম আনন্দ,

কলেজ ছাত্র লীগের সাধারন সম্পাদক কুদরত- ই-খোদা রুবেল প্রমূখ। অফিস ঘেরাও কমৃসূচী শেষে ছাত্র লীগের নেতা-কর্মীরা শহর সমাজ সেবার ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবী জানান ।
উল্লেখ্য, সোনাগাজি উপজেলা বিএনপি নামের একটি ফেসবুক একাউন্ট থেকে প্রকাশিত শেখ হাসিনার বিকৃত ছবি তার ফেস বুক একাউন্ট থেকে শেয়ার করেন মেহেরপুর শহর সমাজসেবা অফিসার মোঃ আতাউর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..