× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মিশিগানে বিক্ষোভ

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মিশিগানে বিক্ষোভ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান মহানগর আওয়ামী লীগ।

রোববার (৫ জুন) বিকালে হামট্রামিক শহরের বাংলা টাউনের কনান্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভায় মিলিত হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিবের সঞ্চালনায় প্রতিবাদ সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ খান, সালেহ আহমদ বাদল, আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক শুয়েব খান, দপ্তর সম্পাদক নুরুল হাসান পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম খচ্ছরু, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সদস্য হারুন আলী,তাহের উদ্দিন লুৎফুর, সাজন চৌধুরী, জুবায়ের আহমদ, শামসুল হুদা পাশা, শেখ সেবুল আহমদ, মারুফ খান, ইয়ান উদ্দিন।

আরও বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ আজিজ সুমন, সাধারণ সম্পাদক শেখ বদরুদোজা জুনেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী, সদস্য আনোয়ার হোসেন, কাজী নাঈম, মিশিগান স্টেট সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইজাজুল হোসেন, যুগ্ম সদস্য সচিব হামিদ খান, মিশিগান স্টেট ছাত্রলীগ নেতা জিসান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর হুমকি দেয়।

আওয়ামী লীগ সৈনিকেরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। বিএনপির ছাত্রদল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..