× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিস সফরে যাচ্ছেন না

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানীতে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সফরে যাওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু তিনি যাচ্ছে না এমন খবর পাওয়া গেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এই সফরের লক্ষ্যে ঢাকা ছাড়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্যারিসে ধারাবাহিক হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ও দেশটিতে জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলেই প্রাথমিক ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা মন্ত্রণালয় থেকে জানানো হবে বলেই নিশ্চিত করে সূত্রটি।

তবে এর আগেই প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ব্রিফিং করতে রোববার বিকেল তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..