× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার অধিনেই জাতীয় নির্বাচনঃ বিমান ও পর্যটন মন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

হেলাল আহমদ, ছাতক প্রতিনিধিঃ পাকিস্থানীদের ইশারায় সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলন দাবি করে বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল বলেছেন, তারই পুত্র তারেক রহমান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, তাদের সেই হত্যার চেষ্টা সফল হয়নি।

আদালতের রায়ে তাদের শাস্তি দেয়া হয়েছে। একাদশ জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার অধিনেই অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপ হবে সংবিধানের ভিত্তিতে। সংবিধানের বাহিরে কোন সংলাপ হবে না। তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক বিএনপি’র নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ক্ষমতায় যেতে পারবে না।

আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে এদেশের জনগন ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় বসাবে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ স্মৃতি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী।

প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আওয়ামীলীগ সরকারের আমলেই এই অঞ্চলে সবচেয়ে বেশী শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত করা হয়েছে। ছাতক-দোয়ারা এলাকায় বিদ্যুৎ, ব্রীজ-কালভার্ট,রাস্তাঘাটসহ প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুজাত আলী রফিকের সভাপতিত্বে অধ্যাপক রবিন্দ্র বিকাশ দে ও সামছুন নাহার বেগমের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকত উল¬াহ খাঁন, সিলেট বিভাগের শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, ইউএনও আবেদা আফসারী, আ’লীগ নেতা ফজলুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও প্রবীন সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন।

এরআগে সকাল সাড়ে ১১টায় মন্ত্রী হেলিকপ্টার যোগে কলেজ মাঠে এসে পৌঁছেন। এসময় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কলেজের নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ২টি ভবনের উদ্বোধন ১টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..