× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

প্রধান সড়কে তিন দিন ঝুলিয়ে রাখা হবে পারভেজ মোশারফের মৃতদেহ

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

  যদি ফাঁসি কার্যকরের আগে পারভেজ মোশাররফের মৃত্যু হয়, তাহলে তার মৃতদেহ ইসলামাবাদের প্রধান সড়কে তিন দিন ঝুলিয়ে রাখা হবে। পাকিস্তানের সাবেক এই সামরিক শাসকের মৃত্যুদণ্ডাদেশের রায়ের কপি আজ প্রকাশ্যে এসেছে। সেখানেই এমনটি নির্দেশ দিয়েছেন আদালত।

ডি-চক হচ্ছে পাকিস্তানের এমন একটি জায়গা, যার আশপাশে সরকারি ভবন, প্রধানমন্ত্রীর অফিস ও পার্লামেন্ট ভবন রয়েছে। ১৯৯৯ সালের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। গত ২০১৩ সালে দেশটির সাবেক এই স্বৈরশাসককে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি ২০১৩ সাল থেকে ঝুলে ছিলো। এরপরই এই রায় এল।

জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান সংক্রান্ত বেশ কয়েকটি মামলায়ও অভিযুক্ত হন মোশাররফ। পরবর্তীতে সাবেক সামরিক এই শাসকের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ২০১৬ সালে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবার অনুমতি পান। এরপর থেকেই বিদেশ রয়েছেন সাবেক পাক এই সেনাপ্রধান।


এ ক্যটাগরির আরো খবর..