× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নিরাপত্তা জোরদার

admin
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকির দেয়ার পর তার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আজ সকাল থেকে তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, “হুমকির বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় আসেননি। কেউ কোনো অভিযোগও করেননি। তবে এ বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। কারা এই হুমকির সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।”

উল্লেখ্য, সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন করা হয়। পরে তাকে কান ধরিয়ে উঠবস করান জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমেও বেশ আলোচনা সৃষ্টি করে।

এদিকে, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি দেওয়া হয় ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজ থেকে।


এ ক্যটাগরির আরো খবর..