প্রথমবারের ন্যায় ভার্চ্যুয়ালি হচ্ছে একুশে গ্রন্থমেলা ২০২১

প্রথমবারের ন্যায় ভার্চ্যুয়ালি হচ্ছে একুশে গ্রন্থমেলা ২০২১

দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষিত একুশে গ্রন্থমেলা ২০২১ এই প্রথমবারের ন্যায় ভার্চ্যুয়ালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়।  সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনো মেলা বসবে না।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করে ভার্চ্যুয়ালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশে এখন চলছে বিশ্বমহামারির দ্বিতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে নতুন রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এসবের মধ্যে গ্রন্থমেলা নিয়ে চলছিল অনিশ্চয়তা। কারণ মেলা মানেই লোক সমাগম। শেষ পর্যন্ত সবার আশঙ্কাই সত্য হলো। এই মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি স্থগিত করেছে মেলা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।