× Banner
সর্বশেষ
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতি তার হারানো গৌরব ফিরে পেয়েছে – ট্রাম্প লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার  বাংলাদেশ-মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে বৈঠক-হজ ও ধর্মীয় সহযোগিতার অঙ্গীকার জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দুপুরে, শিক্ষার্থীরা যেভাবে পাবে কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫ হাজার টাকা জরিমানা বেনাপোল স্থলবন্দরে সিএন্ডএফ-কাস্টমস উত্তেজনা-ভুল এন্ট্রির অভিযোগে সাময়িক বন্ধ আমদানি-রপ্তানি

প্রথমদিনই আওয়ামী লীগের ১৭০০ মনোনয়নপত্র বিক্রি

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১৭০০। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের ধানমন্ডিস্থ সভাপতির কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় প্রথম মনোনয়নপত্র বিক্রি সমাপ্তি ঘোষণার কয়েক মিনিট পর দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আবার তা বিক্রি শুরু হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপকে ফোন করে মনোনয়ন বিক্রি করার নির্দেশনা দেন শেখ হাসিনা। ফলে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন বিক্রি, বিতরণ ও জমা চলবে। প্রথমদিন আওয়ামী লীগের নতুন নির্বাচনী অফিসে আটটি বিভাগের আটটি বুথে ফরম বিতরণ কার্যক্রম চলছে। আরও পাঁচদিন মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও নেতাকর্মীদের সহযোগিতা করতে আহ্বান জানান। এর আগে সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শুরু হয়। গোপালগঞ্জ-৩ (টু্ঙ্গীপাড়া-কোটালীপাড়া) ও অন্য আরেকটি আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কেনেন তিনি। তবে ওইটি কোন আসন তা জানা যায়নি। শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরমটি কিনেন। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের তারিখ ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..