সিলেট প্রতিনিধি: এই প্রথম সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পৃষ্ঠপোষকতায় ফিজিক্স অলিম্পিয়াডের শুভ সূচনা শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশে সমগ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে সকাল ১০:১৫ মিনিটে জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
ইংরেজী বিভাগের শিক্ষক সৈয়দ হাসান মাহমুদ এর পরিচালনায় ও শৈল্পিক উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শরীফ মোঃ শরাফউদ্দিন, এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলাউদ্দিন খাঁন ও একই বিভাগের সহকারী অধ্যাপক কিরিটি পাল।সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ও বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক ড.শুসান্ত কুমার দাশ, এই সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ঋষিকেশ ঘোষ,ইংরেজী অনুষদের ডীন মুয়িজুর রহমান,ব্যবসা অনুষদের ডীন মোহাম্মদ রুহুল আমীন ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার নসরাত আফজা চৌধুরী। আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড.খন্দকার মুমিনুল হক, ব্যবসা প্রশাসনের প্রধান মোহাম্মদ আব্দুল লতিফ, আইন বিভাগের প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির ইংরেজী বিভাগের প্রধান জনাব প্রধান মাহবুব ইবনে সিরাজ ও বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষক ও শিক্ষিকাগন।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবকদের সুশৃঙ্খল তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা তাদের প্রবেশ পত্র সংগ্রহ করতে ও আসন বিন্যাস খুঁজে পেতে সক্ষম হয়েছে। বেলা ১১টায় অনুষ্ঠিত পরীক্ষায় ৩ টি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিতে অর্থাৎ A- ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ৭ম-৮ম শ্রেণীর শিক্ষার্থী, B ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ৯ম-১০ম শ্রেণীর শিক্ষার্থী এবং C ক্যাটাগরিতে অংশগ্রহণ করে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে, বিশেষ করে শিক্ষকদের আন্তরিক সহযোগীতায় ও সেচ্ছাসেবকদের অতিথিয়তায় মুগ্ধতা প্রকাশ করে। মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর দুপুর ২টায় শুরু হয় উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্ব।
ছাত্র-ছাত্রীরা তাদের জ্ঞানের পরিসীমাকে আরো বিস্তৃত করার লক্ষে,বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেন। প্রশ্ন উত্তর পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক ড. শুসান্ত কুমার দাশ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল কালের কন্ঠ, চ্যানেল আই ও রেডিও টুডে।