× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়ার মাজারে মহিলা দলের শ্রদ্ধা

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে দলটির নেতাকর্মীরা।

আজ শুক্রবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগরকে সাথে নিয়ে জিয়ার মাজারে ফুল দিতে যান মহিলা দলের নেতাকর্মীরা।

মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ছাড়াও মহিলা নেত্রী রেহানা আখতার রানু, বিলকিস জাহান শিরিন, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, হাবিবা চৌধুরী বীথি প্রমুখ ছাড়াও মহিলা দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তারা শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা মহিলা দল এবার তাদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নিয়ে ও তার মাজার সরিয়ে তাকে ছোট করা যাবে না। বরং পদক সরানোর মাধ্যমে সরকার ছোট, সঙ্কীর্ণ মনের পরিচয় দিয়েছে। এর মধ্য দিয়ে সরকার জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হবে।

তিনি বলেন, গতকালও একজন মন্ত্রী তিনি হুমকি দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার তারা সরিয়ে নেবেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জিয়াউর রহমান সাহেবের পদক সরিয়ে নিয়ে অথবা তার মাজার সরিয়ে নিয়ে তাকে ছোট করা যাবে না। এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করেন।


এ ক্যটাগরির আরো খবর..