× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

কূটনৈতিক প্রতিবেদক

মালদ্বীপ ও ভারতের প্রতিরক্ষা সচিবদের বৈঠক

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিরক্ষা সচিবদের বৈঠক

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জুর জয়ের পর থেকে ভারত–মালদ্বীপ সম্পর্কে অবনতি দেখা দেয়। ভারতবিরোধী স্লোগান তুলে নির্বাচনে জয়ের পর প্রথমেই সরকার সেনা অপসারণের দাবি তোলে। মালদ্বীপ সরকারের দাবি মেনে ভারত সেই সেনাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনে।

ভারত-মালদ্বীপ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো দুই দেশের প্রতিরক্ষা সচিবরা বৈঠকে বসেছেন। মালদ্বীপ থেকে ভারতের সেনা অপসারণের পর এই প্রথম প্রতিরক্ষা-সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা শুরু করল প্রতিবেশী দেশ দুটি।

গত শুক্রবার দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনায় বসেন ভারতের প্রতিরক্ষাসচিব গিরিধর আরামানে ও মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইব্রাহিম হিলমি। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এটি দুই দেশের মধ্যে পঞ্চম বৈঠক। সর্বশেষ বৈঠকটি হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ ক্ষমতায় থাকার সময়।

বৈঠকের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে চলমান প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার বিষয়ও। আসন্ন দ্বিপক্ষীয় সামরিক মহড়ায় যোগদানের বিষয়টিও আলোচনায় উঠে আসে। ভারতের বিবৃতিতে বলা হয়, এতে দুই দেশের স্বার্থই সংরক্ষিত হবে। ভারত মহাসাগরীয় অঞ্চলও স্থিতিশীল ও সমৃদ্ধিশালী হয়ে উঠবে।


এ ক্যটাগরির আরো খবর..