× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

প্রতিমা ভাংচুর ও ধর্ষণের প্রতিবাদ এবং দুর্বৃত্তদের বিচারের দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামে  প্রতিমা ভাংচুর এবং ফরিদপুরের মধুখালীর বৈকন্ঠপুরে আদিবাসী প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

আজ ১৫ই মে সোমবার বিকেল ৪.১৫ মিনিটে প্রতিমা ভাংচুর ও ধর্ষণের প্রতিবাদে এবং দুর্বৃত্তদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেস-ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়।

গত ১৩ মে চট্টগ্রাম মহানগরের গোসাইলডাঙ্গা এলাকায় রাতের আঁধারে শিব মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্র্বৃত্তরা। তারা মন্দির চত্বরেই প্রতিমার অংশ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া মন্দিরের সীমানা দেয়ালে খোদাই করা সনাতন ধর্মের দেব-দেবীর প্রতিকৃতিতে কালো টেপ লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১০ টার পর থেকে গতকাল রোববার সকাল ৬ টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ শুক্কুর (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে।

এছাড়া ফরিদপুরের মধুখালী উপজেলার বৈকন্ঠপুর গ্রামে টেটন সরকারের প্রতিবন্ধী কিশোরী কন্যা নুপুরকে ধর্ষণ করেছে এলাকার সাত সন্তানের জনক জনৈক আফসার শেখ। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।

মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রমেন মন্ডল, মনীন্দ্র কুমার নাথ, এ্যাড. শ্যামল কুমার রায়, কিশোর রঞ্জন ম-ল, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, ব্রজগোপাল দেবনাথ,  রবীন্দ্রনাথ বসু, বিপ্লব কুমার দে, নারায়ন সাহা অপু, প্রাণতোষ আচার্য্য শিবু, সাগর হালদার, রেবেকা গোমেজ, তপু গোপাল ঘোষ, সন্দিপ সরকার, কৃষ্ণ চন্দ্র সুর, সজিব ঘোষ, মানিক ম-ল, বিনয় কুমার ঘোষ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..