× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রচণ্ড রোদে প্রতিবন্ধী স্বামীকে কাঁধে নিয়ে প্লাটফর্মে স্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
প্রতিবন্ধী স্বামীকে কাঁধে

করোনা ভাইরাসের জেরে জারী হওয়া লকডাউনের মধ্যে কাজের প্রয়োজনে ভিন রাজ্যে গিয়ে আটকে পরেছিলেন প্রতিবন্ধী (Disabled) দীপক।  ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার জন্য ভারতের উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুর সেন্ট্রাল প্লাটফর্মে যেতে দিপককে কাঁধে নিলেন স্ত্রী। চাদিফাটা রোদের মধ্যেই স্বামী-স্ত্রীর এই অটুট ভালোবাসা দেখে অবাক হয়ে যায় প্লাটফর্মে উপস্থিত মানুষজন।

জানাযায়, মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা দীপক কাজের প্রয়োজনে ভিন রাজ্যে গিয়ে লকডাউনে আটকা পড়ে গেছিল। কেসকোতে বিদ্যুত ঠিকাদারের অধীনে কাজ করত দীপক। কর্মরত অবস্থায় এক দুর্ঘটনায় তাঁর দুটি পাই ভেঙ্গে যায়। পায়ে প্লাস্টারও করা হয়েছিল। কিন্তু প্লাস্টার খুলে দেওয়ার পরও দীপক হাঁটতে চলতে অক্ষম ছিল। দীপকের এই দুঃসময়ে তাঁর অর্ধাঙ্গীনি তাঁর সম্বল হয়ে দাঁড়ায়। আবার এদিকে লকডাউনের মধ্যেও তারা বাড়ি ফিরতে চেয়েছিল।

সোমবার থেকে বাড়ি ফেরার জন্য কানপুর সেন্ট্রাল স্টেশনে স্বামী দীপক এবং স্ত্রী জ্যোতি অপেক্ষা করতে থাকে। মঙ্গলবার সকালে যখন ট্রেন আসে, তখন প্রতিবন্ধী স্বামীকে সাহায্য করার মতো কাউকেই পাশে পায় না জ্যোতি। শেষে না পেরে নিজেই স্বামীকে কাঁধে তুলে নেয়। প্রখর রোদের মধ্যে স্বামীকে কাঁধে নিয়ে প্লাটফর্মে ওঠেন স্ত্রী জ্যোতি। স্বামীর প্রতি এই অগাঘ ভালোবাসা এবং তাঁর এই ঘামে ভেজা শরীর দেখে সকলেই হতবাক হয়ে যায়। তারা মঙ্গলবার পুষ্প এক্সপ্রেসে চড়ে মুম্বাই ছেড়ে বাড়ির পথে যাত্রা করে।


এ ক্যটাগরির আরো খবর..