× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

প্রতিপক্ষের বিরুদ্ধে পিতা ও মেয়েকে জখম করার অভিযোগে থানায় মামলা গ্রেপ্তার- ৩

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Murder-1.jpg

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের বিরুদ্ধে পিতা ও তার স্কুল পড়ুয়া মেয়েকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত জুলফিকার গাজী সহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে রাড়ুলী ইউপি’র বাঁকা বাক গ্রামে।

থানায় মামলা ও স্থানীয় সুত্র জানিয়েছেন, ভিটেবাড়ীর আইল সিমানার জমি নিয়ে বাঁকার বাক গ্রামের জালাল উদ্দীন জোয়াদ্দার সাথে প্রতিবেশি নুর ইসলাম গাজীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালত পর্যন্তও গড়িয়েছে।

ঘটনার পুর্বে প্রতিবেশী আবাসন বাসিন্দা এরশাদ জোয়াদ্দার নিজ বাগানের একটি কলার কান্দি কাটা নিয়ে জুলফিকার পরিবারের প্রতি ইঙ্গিত করে জালালের কাছে প্রতিকার দাবী করে। এর প্রতি উত্তরে জালাল জোয়াদ্দার দাবী করেন ওরা আমার জায়গায় ঘর বেঁধে বসে আছে আমি যাবো কোথায়? এ মন্তব্য শুনেই পাশ থেকে জুলফিকার ক্ষিপ্ত হয়ে জালালের সাথে তর্কে জড়িয়ে পড়ে। জালাল আভিযোগ করেন তর্কের এক পর্যায়ে হাতে থাকা লাঠি ও দা দিয়ে জুলফিকার আমার উপর হামলা করে।

এ সময় স্কুল পড়ুয়া মেয়ে নিলা আক্তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তার পেটে দায়ের কোপ বসিয়ে দিলে রক্তাক্ত জখম হয়। বর্তমানে বাবা-মেয়ে দু’জনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ ফুলফিকার ( ৩০) তার মা শাহিদা বেগম (৪৫) ও ভাবী শাহানারা বেদমকে আটক করেছেন। এ দিকে জালাল জোয়াদ্দার বাদী হয়ে জুলফিকার,তার বাবা নুর ইসলাম,মা শাহিদা, ভাবী শাহানারা, আতিয়ার গাজী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন,যার নং ১৪। ঘটনা সম্পর্কে জালালের পরিবার আরোও জানিয়েছেন, পরিস্থিতি ভিন্ন খাতে নিতে জুলফিকার নিজের বসত ঘরের একাংশ ভাংচুর করে ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাবার চেষ্টা করছেন। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন এ মামলার ধৃত আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..