প্রতি বছর ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ ঘোষণা

প্রতি বছর ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ ঘোষণা

রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পরে ১৯৭২ সালের ১২ অক্টোবর সর্বপ্রথম গণপরিষদে সংবিধানের খসড়া উত্থাপিত হয় এবং ৪ নভেম্বর তা গণপরিষদে গৃহীত হয়।স্বাধীনতার ৫১ বছরে এসে অবশেষে এ দিবস ঘোষণা করা হলো।

আজ সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালন করা হবে।

দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন। পরবর্তী সময়ে ২৩ মার্চ রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন।

আদেশ অনুযায়ী ১৯৭০ এবং ৭১ সালের জানুয়ারি মাসে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যরা গণপরিষদের সদস্য বলে বিবেচিত হন। এই গণপরিষদের সদস্য ছিলেন ৪৩০ জন।

এ ছাড়া তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে প্রধান করে গঠিত হয় সংবিধান প্রণয়ন কমিটি। এই কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। এই কমিটি ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।