× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত দুবাই প্রবাসী বাংলাদেশি

SDutta
হালনাগাদ: সোমবার, ৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন দুবাই প্রবাসী এক বাংলাদেশি। তার নাম জসিম উদ্দিন। আদালতে প্রতারণার বিচার চেয়েও মামলা জটে আটকে আছে তার প্রতিকার। এমন এক পরিস্থিতিতে উল্টো বেশ কয়েকটি মিথ্যা মামলার শিকার হয়ে হয়রানীর মুখে পড়েছেন তিনি। রোববার সেগুনবাগিচার ক্রাবের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। প্রতারকের নাম বেল্লাল হোসেন।

ঘটনার সূত্রপাত এক হজ্ব কাফেলায়। সৌদি আরবে পরিচয় হয় জসিমের সঙ্গে প্রতারক বেল্লালের। তার কৌশলী কথা বার্তায় প্রলুব্ধ হয়ে রিয়েল এস্টেট ব্যবসায় জড়িয়ে পড়েন জসিম উদ্দিন। অথচ এই ব্যবসায় সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি বেল্লালকে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে বিশ্বাস করে ঠকে গেছেন। এমনটাই সংবাদ সম্মেলনে জানান।

তিনি বলেন, আমার ও বেল্লালের স্ত্রীকে নিয়ে চারজন মিলে একটি কোম্পানি গড়ে তোলা হয়। সেখানে আমাকে চেয়ারম্যান ও বেল্লাল ম্যানেজিং ডাইরেক্টর হন। পরে মগবাজারে একটি অফিস নেওয়া হয়। দেশে আসলে দেখা যায় সেই অফিস অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। আমার অজান্তেই এসব করা হয়।

জসিম বলেন, বেল্লাল তার নামে ২৭টি দলিলে অনেকগুলো জমি কেনেন। এই জমিগুলোর মধ্যে ছিল সরকারি জমি। যা পানি উন্নয়ন বোর্ডের। বেল্লাল এসব জমির অধিক মূল্য দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন উপায়ে (নগদ, চেক, পে অর্ডারের মাধ্যমে) ২০ কোটি টাকা নেয়। এসব টাকা ব্যাংকে গচ্ছিত ছিল। দেশে এসে দুবাই প্রবাসী জসিম দেখে বেল্লাল ও তার স্ত্রী রেশমা আকতার রিতা তার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিয়ে গেছে। এই টাকা দিয়ে বেল্লাল তিন চারটা ফ্লাট ও তার স্ত্রীর জন্য ২টা গাড়ি কিনেছে।

জসিম বলেন, বেল্লাল ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে নিজেকে তাদের লোক বলে পরিচয় দিত। ৫ আগস্টের পর তিনি একই কায়দায় বিএনপির আইনজীবী মাহাবুব উদ্দিন খোকনের সঙ্গে ছবি তুলে নিজেকের বিএনপি ঘনিষ্ঠ বলে প্রচার করছেন। যখন যে ক্ষমতায় থাকে তাকে বেচে ব্যবসা করেন এই বেল্লাল। সাংবাদিকদের এ সম্পর্কে বেশ কিছু ছবি দেখান তিনি। বেল্লালের বিরুদ্ধে আরো বহু লোক মামলা করেছেন প্রতারণার। সবার বিচারই চলমান আছে।

তিনি এই প্রতারকের দৃষ্টান্ত মূলক বিচার চান বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..