× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

প্রতারণা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
ব্যাংক কর্মকর্তা কারাগারে

প্রতারণা মামলায় সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জসিম উদ্দিন ওরফে অপু কাজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। কারা বরনকারী অপু কাজী মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন ডাসার গ্রামের মৃত আলাউদ্দিন কাজীর ছেলে।
 ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেনের একটি মামলায় ওই ব্যাংক কর্মকর্তা মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, বিচারক হুমায়ন কবির তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, ভূক্তভোগী পরিবার।
মামলার বাদী ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন বলেন, সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জমিস উদ্দিন অপু কাজীর কাছ থেকে আমি ৩৭ শতাংশ জমি ক্রয় করার জন্য তাকে ছত্রিশ লাখ টাকা প্রদান করি। কিন্তু ওই ব্যাংক কর্মকর্তা আমার কাছ থেকে টাকা গ্রহন করে দলিল না দিয়ে প্রতারণা করে আসছে। তাই আমি বাদী হয়ে কাজী জমিস উদ্দিন ওরফে  অপু কাজীকে আসামী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করি।পরে বিচারক ওই প্রতারককে গত বৃহস্পতিবার জেল-হাজতে প্রেরণ করেন।
সমবায় ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আমি শুনেছি মো. জমিস উদ্দিন অপু কাজী নামে আমাদের একজন ব্যাংক কর্মকর্তা জেল-হাজতে রয়েছেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ  এহতেশামুল হক বলেন, আমি জানতে পেরেছি একটি প্রতারনা মমলায় ব্যাংক কর্মকর্তা জমিস উদ্দিন অপু কাজী জেল-হাজতে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..