× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

(সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান)

প্রতারক চক্র থকেে সাবধান – ভূমি মন্ত্রণালয়

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
Ministry of Land

চাকুরী দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবী করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘ভুয়া নিয়োগপত্র’ দিয়ে প্রতারণার মাধ্যমে নিয়োগপ্রার্থীদের থেকে অর্থ আদায় করে আত্মসাৎ করা হচ্ছে মর্মে সংবাদ প্রকাশ হতে দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতারক চক্র ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে প্রতীয়মান। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।

নিয়োগপ্রার্থীগণ যাতে প্রতারিত না হন সেজন্য সকলকে ভূমি মন্ত্রণালয় কিংবা এর দপ্তর/সংস্থায় নিয়োগের যেকোনো তথ্য ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থার ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন বা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ব্যাপারে ইতোপূর্বে ভূমি মন্ত্রণালয় অনেকবার সতর্ক করেছে।

ভূমি মন্ত্রণালয় এবং দপ্তর/সংস্থাগুলোর ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে:

দাপ্তরিক ওয়েব পোর্টাল – ভূমি মন্ত্রণালয়: www.minland.gov.bd, ভূমি আপিল বোর্ড: www.lab.gov.bd, ভূমি সংস্কার বোর্ড: www.lrb.gov.bd, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর: www.dlrs.gov.bd, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র: www.latc.gov.bd। ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যম: www.facebook.com/minland.gov.bd

এছাড়া, ভূমিসেবা পোর্টাল: www.land.gov.bd এবং ভূমিসেবা সামাজিক যোগাযোগ মাধ্যম: www.facebook.com/land.gov.bd এর মাধ্যমে সরাসরি ভূমিসেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের যেকোনো নাগরিক চব্বিশ ঘণ্টার যেকোনো সময় ১৬১২২ নম্বরে কল করে যেকোনো ভূমি সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং পাবেন ভূমিসেবা, এছাড়া বিদেশ থেকে ৮৮০ ৯৬১২-৩১৬১২২ নম্বরে কল করে একই সেবা পাওয়া যাবে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর বা সংস্থাসমূহের সকল প্রকার নিয়োগ কার্যক্রম প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা হয়। দুর্নীতির মাধ্যমে কিংবা অর্থের বিনিময়ে ভূমি মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থা হতে কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের কোনো সুযোগ নেই। নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচলিত দৈনিক পত্রিকায় এবং মন্ত্রণালয়ের ও দপ্তর সংস্থাসমূহের নিজস্ব ওয়েবসাইটে যথানিয়মে প্রকাশ করা হয়। এখানে চাকরি দেয়ার নামে কেউ যদি অর্থ দাবী করে তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..