প্রচন্ড তাপদাহের মধ্যে নিজেই কৃষকের ধান কেটে বোরো মৌসুমের উদ্বোধন করলেন এম পি আনার

প্রচন্ড তাপদাহের মধ্যে নিজেই কৃষকের ধান কেটে বোরো মৌসুমের উদ্বোধন করলেন এম পি আনার

ঝিনাইদহ প্রতিনিধি: প্রচন্ড তাপদাহের মধ্যেই কৃষকের ধান কেটে দিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। তিনি বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের তিল্লা গ্রামের মাঠে হারভেষ্টার মেশিন চালিয়ে এক কৃষকের প্রায় ১ বিঘা জমির ধান কেটে দেন। সেই সাথেই ওই ইউনিয়নের বোরো ধান কর্তন মৌসুমের উদ্বোধনও করেন।

তিল্লা গ্রামের কৃষকরা জানায়, মাঠে বোরো ধান কাটার উৎসব শুরু হবে। বুধবার বেলা সাড়ে ১২ টায় তিল্লা গ্রামের মাঠে ধান কাটা উদ্ভোধন করতে আসেন এম পি আনোয়ারুল আজিম আনার। তিনি এ সময় প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে নিজেই হারভেষ্টার মেশিন গাড়ি চালিয়ে কৃষকের পাকা ধান কেটে দেন। মানবিক এমপি আনার প্রায় ১ বিঘা জমির ধান কর্তন করা সহ ধান কাটা মৌসুমের উদ্বোধন করেন।

নিজেই মাঠে নেমে ধান কাটার বিষয়ে এমপি আনার তার অনুভূতি জানিয়ে বলেন, দেশে মহামারি করোনা লকডাউন চলছে। এ মুহুর্ত্বে কৃষকের দূরদশার কথা ভেবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সকল নেতা কর্মীদের কৃষকের মাঠে ধান কেটে দেওয়া সহ সহযোগিতা করতে বলেছেন। নেত্রীর এমন নির্দ্দেশেই তিনি উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকের পাশে দাড়িয়েছেন। সেইসাথে করোনা লকডাউনের এ মুহুর্ত্বে তিনি তার দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে কৃষকের মাঠে গিয়ে সহযোগিতা করতে নির্দ্দেশনা দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।