× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলে ৫ বখাটের লালসার শিকার তরুনী আটক ১

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের ৫ বখাটের লালসার শিকার হল এক কিশোরী। বর্তমানে ধর্ষিতা কিশোরী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রাতে মুকুল মোল্যা (২০) নামে একজন ধর্ষণকারীকে আটক করেছে।

পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রামের আকবর শেখের কিশোরী মেয়ে (১৫) গত রোববার সন্ধ্যার দিকে তার চাচা ফুল মিয়া শেখের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে যুবক একই গ্রামের কালাম মোল্যার ছেলে আলামিন মোল্যা (১৮)’র নেতৃত্বে মনির মোল্যার ছেলে শিহাব মোল্যা (২৫), রবিউল মোল্যার ছেলে মকুল মোল্যা (২০), শাহাজাহান মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা (২৫) ও সবুর মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা (১৯) ওই কিশোরীর পথ রোধ করে তার মুখ চেপে ধরে পাশের ঝোপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

অসুস্থ্য অবস্থায় সোমবার সকালে ওই কিশোরীকে প্রথমে নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধর্ষিত কিশোরীর ডাক্তারী পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর পিতা আকবর হোসেন সোমবার বাদী হয়ে ৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইলের লোহাগড়া থানার ইন্সপেক্টর আমান উল্লাহ আল বারী জানান, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার সন্ধ্যায় এজাহারভুক্ত আসামী মুকুল মোল্যাকে (২০) আটক করা হয়েছে, অন্যদের আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..