এডিসি মারুফুল আলমের পাইকগাছায় গৃহনির্মাণ কাজ পরিদর্শন

এডিসি মারুফুল আলমের পাইকগাছায় গৃহনির্মাণ কাজ পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এলএ মারুফুল আলম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে অঙ্গীকার করেছেন যে দেশের একটি মানুষও গৃহহীন কিংবা ভূমিহীন থাকবে না।

এমন উদ্যোগ বিশ্বের অনেক উন্নত দেশও নিতে সাহস পায়নি। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এডিসি মারুফুল বলেন, বর্তমানে গৃহ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ চলমান রয়েছে। ইট, রড, সিমেন্ট সহ অন্যান্য মালামালের মান যথেষ্ট সন্তোষ জনক। যারা নির্মাণ কাজ করছে তারাও জানিয়েছে এবারের কাজ খুব ভালো হচ্ছে।

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শতভাগ কাজ করে যাচ্ছি বলে জানান এডিসি মারুফুল আলম। তিনি বুধবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের পরানমালী মৌজায় আশ্রয়ণ প্রকল্প তৃতীয় পর্যায়ের মুজিব শতবর্ষের গৃহনির্মাণ কাজ পরিদর্শন কালে এসব কথা বলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষেপ্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এটি প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন।

যে স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রশাসনের পক্ষ থেকে অংশীদার হতে পেরেছি এ জন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। বর্তমানে অত উপজেলায় প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২০টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

ইউএনও হিসেবে আমি প্রতিনিয়ত নির্মাণ কাজ পরিদর্শন সহ সার্বিক তদারকি করছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে শতভাগমান বজায় রেখে নির্মাণ কাজ শেষ হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, কানুনগো মোজাম্মেল হোসেন ও সার্ভেয়ার কাওছার আহম্মেদ। উল্লেখ্য, এর আগে অত্র উপজেলায় প্রথম পর্যায়ে ২২০ এবং দ্বিতীয় পর্যায়ে ৩শ টি মুজিব বর্ষের ঘর নির্মাণ করা হয়। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
এ বিভাগের আরো সংবাদ

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।