× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশক বাচ্চু হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতাঁরা ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ব্লগার, লেখক ও প্রকাশক বাচ্চু হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছেন।

নিহতরা ‘জঙ্গি’ দাবি করে মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘তারা ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ৪ জনের মধ্যে দুইজন। এদের একজনের নাম শামিম ওরফে কাকা ওরফে বোমা শামিম এবং অপরজন একলাস।’

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ইউনিয়নের সাতগাঁও এলাকার কেসি রোডে পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার জায়েদুল আলম আরো বলেন, ‘পূর্বের ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় কেসি রোডে চেকপোস্ট বসাই। রাত একটার দিকে মোটরসাইকেলযোগে দুইজন সেখান দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই দুজন। মরদেহ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ বিষয়ে বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..