× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক, খামারি ও উৎপাদকের কল্যাণ নিশ্চিত করা। শুধু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ নয়, বরং বাস্তব উপকারভোগীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

আজ সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক যদি তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পান, তাহলে কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, দেশে উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। উৎপাদক অনেক সময় জানেন না কোথায় কী পরিমাণ চাহিদা রয়েছে, আবার ভোক্তার কাছেও উৎপাদিত পণ্য সময়মতো পৌঁছায় না। এর ফলে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কৃষক ও খামারিরা বঞ্চিত হন। এ ব্যবধান কমিয়ে উৎপাদক ও বাজারের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সরকার কাজ করবে।

গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গবেষণা ছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন সম্ভব নয়। এ কারণে সরকার ভবিষ্যতে কৃষি ও প্রাণিসম্পদ খাতে গবেষণা কার্যক্রমে আরও বেশি বিনিয়োগ করবে।

দেশে উৎপাদিত ভ্যাকসিনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যেসব ভ্যাকসিন দেশে উৎপাদন সম্ভব, সেগুলোর ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা হবে। আত্মনির্ভরশীলতা অর্জনই সরকারের অন্যতম লক্ষ্য।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের সুফল যেন সরাসরি জনগণের কাছে পৌঁছে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের বাস্তব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে পারলেই দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব মো: ইমাম উদ্দীন কবীর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক ড. শাহীন আরা বেগম, পিএএ। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর প্রকল্প পরিচালক ড. মো. মোস্তফা কামাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এর আগে মন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় নির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিল্ক ভিটার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দুগ্ধ প্রসেসরের প্রতিনিধিবৃন্দ, ডেইরি হাবের প্রতিনিধিবৃন্দ, পিজি খামারিবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..