× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

২০২২ সালের মধ্যে দেশের সকল মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ২০২১ সালের মধ্যে এ দেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ। আর ২০২২ সালের মধ্যে দেশের সকল মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তার সূচনা হবে। আর সেই লক্ষে মুজিববর্ষ উদ্যাপনের আয়োজন। যাতে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়া যায়। শনিবার  বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুজিববর্ষ পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষকী উপলক্ষে কাউন্টডাউনের একটি ঘড়ি স্থাপনের কাজ চলছে। আগামী ১০ জানুয়ারি এর উদ্বোধন করা হবে। প্রস্তুতি মূলক সভা শুরু হওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,মেহেরপুর-২আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন,মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,জেলা পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, অনুষ্ঠানে মুজিববর্ষ উদ্যাপনে করণীয় ও মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন,জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইয়ারুল ইসলাম,মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা,গাংনী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি,মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন,জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী,বিশিষ্ট মুক্তিযোদ্ধা অবঃ ক্যাপ্টেন আব্দুল মালেক,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

প্রস্তুতি মূলক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..