× Banner
সর্বশেষ
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন

আঞ্চলিক প্রতিনিধি

পৌরসভায় ঢুকে কর্মচারীর ওপর বিএনপি নেতার হামলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনের তফসিল ঘোষনা

অফিস চলাকালীণ সময়ে কক্ষে প্রবেশ করে পৌর কর্মচারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পৌর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী পৌরসভার পানি শাখায়।

পানি শাখার কর্মচারী ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সদ্য প্রয়াত মহিউদ্দিন খন্দকারের ছোট ভাই গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুরে অফিস কক্ষে অবস্থান করছিলাম। এরইমধ্যে গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া আমার কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ওপর অর্তকিতভাবে হামলা চালায়। উপর্যপুরি কিল-ঘুষি ও চর থাপ্পর মেরে আমাকে আহত করা হয়।

তবে কি কারনে হামলা হয়েছে জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, ধারনা করছি ব্যক্তিগত আক্রোস থেকে বিএনপি নেতা ফরিদ মিয়া আমার ওপর হামলা চালিয়েছে। তবে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া বলেন, এধরনের কোন ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।


এ ক্যটাগরির আরো খবর..