× Banner
সর্বশেষ
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি মোঃ নূরুল ইসলামের অধিনস্থ বিভিন্ন কার্যালয় পরিদর্শন ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর কোরবানির চামড়া সংরক্ষণে প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

পৌর নির্বাচনে মেয়র পদে ভোলার দুই নৌকার বিজয়

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

দুই মেয়র হলেন- মো. রফিকুল ইসলাম ও জাকির হোসেন তালুকদার। ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের দুই প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তারা। বোরহানউদ্দিনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আ’লীগে প্রার্থী মো. রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৭ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মনিরুজ্জামান কবির পেয়েছেন ৬৬২ ভোট।

এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ২৪৭ ভোট। দৌলতখানে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আ’লীগে প্রার্থী জাকির হোসেন তালুকদার। তিনি ৫ হাজার ৮৪০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৮৩০ ভোট।

শনিবার রাতে বোরহানউদ্দিনে ও দৌলতখান সহকারী রির্টানিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শান্তিপূর্ণ পরিবেশে বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় গড়ে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ৫ মেয়রসহ ৮১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এদিকে এই দুই পৌর নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও জাল ভোটের মহাউৎসব হয়েছে বলে বিএনপি’র দুই প্রার্থী অভিযোগ করেছেন।
তবে বিজয়ী প্রার্থীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..