× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

Iqbal Hossain Rudra

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন গাইনি এন্ড অব্স, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং মাস্টার্স অব পাবলিক হেলথ- হসপিটাল ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েশন কোর্স এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় মেডিকেল কলেজের এম আর খাঁন লেকচার থিয়েটারে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান এবং আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম, গাইনি বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবীর, অধ্যাপক ডা. সাইদা আনোয়ার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইভেট মেডিকেল কলেজ গুলোর মধ্যে অল্প কয়েকটি কলেজে পোষ্ট-গ্রাজুয়েশন কোর্স আছে। তার মধ্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ একটি। স্বাস্থ্য খাতে দেশব্যাপি আদ্-দ্বীনের অনেক সুনাম আছে। আদ্-দ্বীন হাসপাতালসমূহে আপনাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। আদ্-দ্বীন থেকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে। ভালোভাবে কোর্স সম্পন্ন করে আদ-দ্বীনের মুখ উজ্জ্বল করতে হবে।

এসময় অনুষ্ঠানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..