× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নিউজ ডেস্ক

পোশাক কারখানার শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম চালু করছে সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০২২
এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম

দেশের পোশাক কারখানার শ্রমিকদের জন্য জুলাই, ২০২২ থেকে এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম (EIS) চালু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

৮ জুন, বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও’র সঙ্গে অনুষ্ঠিত একটি সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে সম্মত হয়েছে। উল্লেখ্য, জেনেভায় গত ৩১ মে মালিকপক্ষ (বিইএফ) এ বিষয়ক স্কিম চালুর বিষয়ে লিখিত ঘোষণা দিয়েছে। সরকারপক্ষ সেই ঘোষণা সমর্থন করেছে আজ।

প্রজেক্টটি পাইলট ভিত্তিতে জুলাইর প্রথম সপ্তাহে চালু হবে। রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংকে এ বিষয়ক একটি ব্যাংক হিসাব খোলা হবে, যা ত্রিপক্ষীয় ব্যাবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরি এনডিসি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী সচিব খোন্দকার মোঃ নাজমুল হুদা শামিম। সভায় আইএলও’র পক্ষে মিস অ্যানি ম্যারি প্রতিনিধিত্ব করেন।


এ ক্যটাগরির আরো খবর..