× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

ঢাকা: দেশের বাজারে পোলাও চালের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার ফোরাম (সিএফ)। সংগঠনটির দাবি, গুটিকয়েক ব্যবসায়ীর নিয়ন্ত্রণ ও দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুগন্ধী পোলাও চালের রপ্তানি সাময়িকভাবে বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি। পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

সংগঠনটির তথ্যমতে, মাত্র দুই সপ্তাহ আগে যে পোলাও চালের পাইকারি মূল্য ছিল প্রতি কেজি ১৫৭ টাকা, বর্তমানে একই চাল ১৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে এই সময়ে পাইকারি পর্যায়ে মূল্য বৃদ্ধি পেয়েছে ২৪.২০ শতাংশ

খুচরা বাজারেও একই প্রবণতা দেখা গেছে। ঈদুল আজহার সময় যে পোলাও চাল ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এক সপ্তাহ আগেও ছিল ১৮০ থেকে ১৯০ টাকা। বর্তমানে প্যাকেটজাত একই চালের খুচরা মূল্য প্রতি কেজি ২১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ হিসাবে, প্রথম ধাপে খুচরা বাজারে মূল্য বেড়েছে প্রায় ১২.১২ শতাংশ এবং দ্বিতীয় ধাপে আরও ১৪.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই ধাপ মিলিয়ে মোট মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২৬.৭১ শতাংশ

বর্তমানে খোলা পোলাও চালের বাজারদরও প্রকারভেদে ১৮৫ থেকে ১৯০ টাকা প্রতি কেজি। ব্যবসায়ীদের একটি অংশের দাবি, আগামী দিনগুলোতে এই চালের দাম আরও বাড়তে পারে।

চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুগন্ধী পোলাও চাল রপ্তানির অনুমতি পাওয়ায় দেশের বাজারে সরবরাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে। তাদের মতে, দেশে উৎপাদিত সুগন্ধী চাল দিয়ে অভ্যন্তরীণ চাহিদা পুরোপুরি পূরণ না হলেও রপ্তানির সুযোগ থাকায় বাজারে সংকট তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে কিছু ব্যবসায়ী মূল্য বাড়ানোর সুযোগ নিচ্ছেন।

কনজুমার ফোরাম বলছে, সাধারণ ভোক্তার স্বার্থে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতি বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুগন্ধী পোলাও চালের রপ্তানি সাময়িকভাবে বন্ধের আহ্বান জানিয়েছে।

তাদের মতে, দ্রুত বাজারে সরবরাহ স্বাভাবিক করা এবং কার্যকর নজরদারি জোরদার করা হলে পোলাও চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..