× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে - তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একদিকে যেমন সমাজ, রাষ্ট্র এবং রাজনীতিকে প্রশ্ন করার ক্ষমতা হচ্ছে গণমাধ্যমের এবং এই কাজ করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা। সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, ইঞ্জিনিয়ার হোক-ডিসি হোক যেই হোক না কেন, তার প্রতিটি কাজকে নিরীক্ষণ করা এবং প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে গণমাধ্যমের কাজ।

কিন্তু একইসাথে এই প্রশ্ন করার ক্ষমতাকে যখন কেউ ব্ল্যাকমেইলিংয়ের ইন্সট্রুমেন্ট হিসেবে কাজে লাগাতে চায় তখন পেশাদার সাংবাদিকরা অত্যন্ত বিপদে পড়ে যায়। এ কারণেই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, পত্রিকার ছাপা সংখ্যা কত আর কোন টেলিভিশনের টিআরপি কত এ বিষয়ে স্বচ্ছ হিসাব থাকতে হবে। টিআরপির নামে অথবা ভুল ছাপার হিসাব দেয়ার নামে কোনো সরকারি সুযোগ-সুবিধা বন্টন করার পদ্ধতি চলতে পারে না।

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে জেলা ও উপজেলার দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..