মোঃমাসুদুর রহমান শেখ, বেনাপোল প্রতিনিধি ঃপৃথিবীর ইতিহাসে সব থেকে দেশকে মানুষকে ভালবেসে যে রাষ্ট্রনায়কের পরিবার বেশী রক্ত দিয়েছে সেই পরিবার হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার রাষ্ট্র নায়ক শেখ হাসিনার পরিবার।কথাগুলো বললেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন।
শার্শার ১ নং ডিহি ইউনিয়ন আয়ামীলীগ আয়োজিত রবিবার (২০ আগষ্ট)বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকীর আলাচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বীর মুক্তি যোদ্ধা ও ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন মেয়র আশরাফুল লিটন।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা অলোক উপজেলা আওয়ামীলগের দপ্তর সম্পাদক আজিবার রহমান,প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, সাংগঠনিক সম্প্াদক আব্দুল মালেক,শ্রমবিষায়ক সম্পাদক কোরবান আলী বেনাপোল পৌর আওয়ামীগের সদস্য রহমত আলী,সাবেক পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান সাবেক ডিহি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বকুল যুবলীগের শার্শা উপজেলা আহবায়ক সাইদুজ্জামান বিটন যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল,বেনাপোল পৌর প্যনেল মেয়র শাহবুদ্দিন মন্টু প্রমুখ।#





