× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ঝালকাঠি ইয়াবা ব্যবসায়ীদের হামলায় র‌্যাব’র ল্যান্স কর্পোরাল আহত

admin
হালনাগাদ: রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যকে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে অভিযানকালে হামলার শিকার হয় র‌্যাব সদস্যরা। তবে ঘটনাটি প্রকাশ পায় রাত সাড়ে ৯টার দিকে। যদিও আহত র‌্যাব সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সেই সঙ্গে ঘটনা বিষয়ে কোনো কিছু বলছে না কাঠালিয়া থানা পুলিশ।

তবে এলাকাবাসী জানিয়েছেন, ইয়াবার বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি সাদা পোষাকের টিম। ওই সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের মধ্যে ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে মাদক ব্যবসায়ীরা। পরে স্থানীয়দের সহায়তায় অতিরিক্ত র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুদ্দুস মিয়া ও তাছিফকে ৭২ পিস ইয়াবাসহ আটক করলেও মিলন নামের অপর মাদক ব্যবসায়ী পালিয়েছে। সেই সঙ্গে আহত ওই র‌্যাব সদস্যকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে আহত ওই র‌্যাব সদস্য শেবাচিম হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কাঁঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের আজিজ মিয়ার ছেলে কুদ্দুস মিয়া (৫০) এবং একই গ্রামের দেলোয়ার শরিফের ছেলে তাছিফ (২৬)। র‌্যাব সদস্যদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় কাঠালিয়া থানায় একটি মামলা ও ইয়াবা আটকের ঘটনায় আলাদা দুটি মামলা করেছে র‌্যাব বিষযটি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার।

এদিকে বরিশাল র‌্যাব পরিচালক (সিও) আনোয়ার উজ জামান জানিয়েছেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে তাদের এক সদস্য আহত হয়েছেন এবং ইয়াবা সহ দুই জনকে আটক করা হয়েছে। অপরদিকেঝালকাঠি ডিবি পুলিশের এসআই শাহিন ও এএসআই সজল মাদক অভিযান পরিচালনাকালিন শহরের কাটপট্টি উদ্বোধন বিদ্যালয়ের সামনে থেকে ২০ আগষ্ট সকাল সাড়ে ৯ টার সময় কিশোর বেপারী(২৪) নামের এক যুবককে এক পুড়িয়া গাজাসহ আটক করেন। আটককৃত কিশোর বেপারী নতুন কলাবাগান এলাকার বাবুল বেপারীর ছেলে। তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ বিচারক ৫ হাজার টাকা জরিমানা করেন।


এ ক্যটাগরির আরো খবর..